ইয়াবা নিয়ে এপিবিএন পুলিশ সদস্য আটক

- আপডেট সময় ০১:২৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ৩৭৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, ১ মে ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়। লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল টহল জোরদার করে একটি সন্দেহজনক সিএনজি থামায়।
এ সময় সিএনজির যাত্রী মো. সজীব বেপারী (২৩)-কে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে তিনি অস্বীকার করলেও পরে তল্লাশির এক পর্যায়ে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরিচয়পত্র প্রকাশ পায়, সে একজন ইয়াবা নিয়ে এপিবিএন পুলিশ সদস্য। আটক সজীব বেপারীর বাড়ি ঢাকার ধামরাই উপজেলায় বলে জানা গেছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।














