কক্সবাজার ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
"সড়কটি হবে আমাদের উন্নয়নের নতুন পথ"- ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম

কার্পেটিংয়ে বদলে যাচ্ছে চৌফলদণ্ডীর যোগাযোগ ব্যবস্থা

তোফায়েল আহমেদ
  • আপডেট সময় ০৩:৪৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / ৩৩৭ বার পড়া হয়েছে

সমুদ্র উপকুলীয় এলাকা কক্সবাজার সদরের ১নং চৌফলদন্ডী ইউনিয়নে উন্নয়নের নতুন দিগন্ত; ৫নং ওয়ার্ডের আলিয়াপাড়া, ৬নং ওয়ার্ডের সিকদারপাড়া ও ৭নং ওয়ার্ডের উত্তরপাড়া, তিন ওয়ার্ডের এই সংযোগ সড়কের কার্পেটিংয়ের কাজ চলছে পুরোদমে।

চৌফলদন্ডীবাসীর স্বপ্নের বাস্তবায়ন আরও এক ধাপ এগিয়ে!

আজ ১১মে২০২৬ সোমবার বেলা ১১টার দিকে ১নং চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের তিন ওয়ার্ডের মানুষের দীর্ঘ প্রতীক্ষিত আন্তঃসড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনজুর আলম।

পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বহুবিধ রোহিঙ্গা সংকটে জরুরী সহায়তার আওতায় ৫নং ওয়ার্ডস্থ আলিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্র সংযোগকারী প্রবেশ সড়ক হিসেবে উক্ত সড়কটি ইতোমধ্যে প্রশস্তকরনের কাজ সম্পন্ন হয়ে বর্তমানে কার্পেটিংয়ের কাজ চলছে।

এই সড়কটি চালু হলে এই অঞ্চলের যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার হবে বলে আশ্বাস এলাকাবাসীর।

চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনজুর আলম বলেন—

“এই আন্তঃসড়ক যেন তিন ওয়ার্ডের মানুষের স্বপ্নের সূতিকাগার— যে পথে শুধু যানবাহন নয়, চলবে উন্নয়ন, সম্ভাবনা আর আগামী দিনের আশা।”

যোগাযোগ ব্যবস্থার এই আধুনিকায়ন চৌফলদন্ডী ইউনিয়নকে আরো উন্নত ও সমৃদ্ধ মডেলে রূপান্তর করতে বিশেষ ভূমিকা রাখবে বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

"সড়কটি হবে আমাদের উন্নয়নের নতুন পথ"- ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম

কার্পেটিংয়ে বদলে যাচ্ছে চৌফলদণ্ডীর যোগাযোগ ব্যবস্থা

আপডেট সময় ০৩:৪৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬