সিরাজ ডাক্তারের ব্ল্যাকমেইলে মাদ্রাসা ধ্বংস তৎপরতা

- আপডেট সময় ০১:১৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ৪৩১ বার পড়া হয়েছে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের চাকঢালা মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা ধ্বংসে পুনরায় উঠে পড়ে লেগেছে জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যায় জড়িত কথিত ডাক্তার সিরাজুল হক। ইতোপূর্বে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে হত্যা মামলায় গ্রেফতার হলেও আইনের ফাঁক দিয়ে জামিনে এসে নিজের অর্থ কেলেঙ্কারি ও নিয়োগে ঘোষ বানিজ্য ধামাচাপা দিতে মাদ্রাসার সুপার নুরুজ্জামানকে বহিস্কারে এক পায়ে খাড়া হয়ে দাড়িয়েছে সিরাজ।
সরেজমিনে জানা যায়, সিরাজ মাদ্রাসা সভাপতি না হলেও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও মাদরাসার এডহক কমিটির সভাপতিকে বিভিন্ন লোকজন পাঠিয়ে ভুল বুঝিয়ে সম্প্রতি আপিল ও সালিশ কমিটির বৈঠকে যাওয়ার পথ বাতলে নেওয়ার চেষ্টা করছে সাবেক সভাপতি ডেভিল খ্যাত সিরাজুল হকে। উল্লেখ্য কাল্পনিকভাবে দীর্ঘ ১৩ বছর সুপারকে সাময়িক বরখাস্ত নিষ্পত্তি না করে এবং বেতন ও খোরাকী না দিয়ে পরপর আপিল ও সালিশ কমিটির বৈঠকে অনুপস্থিত থাকায় তাকে কয়েকবার তাকে কারণ দর্শাতে নির্দেশ দেয় মাদরাসা শিক্ষা বোর্ড। কিন্তু কথিত সভাপতি সিরাজ সেগুলোও কর্ণপাত করেনি।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, নাইক্ষ্যংছড়ি ও সভাপতি চাকঢালা মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা মাহমুদুল হাসান তার ফোনে নম্বর +8801891984444 যোগাযোগ করা হলে তিনি ফোনে বক্তব্য দিতে রাজি না হওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। শৃঙ্খলা ও যোগ্য পরিচালনার অভাবে দিন দিন পিছিয়ে পড়া মাদ্রাসা রক্ষায় ডাক্তার সিরাজ ও সহযোগীদের ষড়যন্ত্র মোকাবেলা করে সুপার মুহাম্মদ নুরুজ্জামানকে পুনর্বহালের মাধ্যমে মাদ্রাসাকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।















