কক্সবাজার ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় কোটি টাকার ইয়াবা উদ্ধার অভিযান

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৮:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ৩৮৮ বার পড়া হয়েছে

উখিয়ায় কোটি টাকার ইয়াবা উদ্ধার অভিযান

উখিয়ায় বিজিবি’র মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ২০ লাখ টাকা।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

বিজিবি জানায়, পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ এর কাছাকাছি উলুবনিয়া এলাকায় অবস্থানকালে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশরত এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায়। এসময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি হাতে থাকা একটি পোটলা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যান।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে খাকী রঙের প্যাকেটের মধ্যে থাকা নীল রঙের বায়ুরোধী চারটি কাটুন থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ তল্লাশির পরও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকে সীমান্ত নিরাপত্তা, মাদক দমন ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় কোটি টাকার ইয়াবা উদ্ধার অভিযান

আপডেট সময় ০৮:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬