পারিবারিক বিরোধে ছেলের হাতে পিতার মৃত্যু

- আপডেট সময় ০৩:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ২৯৪ বার পড়া হয়েছে
পারিবারিক বিরোধে ছেলের হাতে পিতার মৃত্যু
কক্সবাজারের রামু উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ছেলের গুলিতে আহত হয়ে এক বৃদ্ধ পিতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মর্মান্তিক এ ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেলকুলা এলাকায় পরিবারের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে বড় ছেলের ছোড়া গুলিতে পিতা গুরুতর আহত হন।
আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রমের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।















