কক্সবাজার ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার দাপুটে জয়, অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০১:১৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / ৩৯৯ বার পড়া হয়েছে

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয়ের নায়ক ছিলেন অধিনায়ক Lionel Messi, যিনি দলের হয়ে দুটি গোলই করেন।

ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করলেও ৩৮তম মিনিটে দুর্দান্ত এক গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। এরপর পুরো ম্যাচে আক্রমণের ধার বজায় রাখে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

অস্ট্রিয়া বেশ কয়েকবার আক্রমণে উঠলেও আর্জেন্টিনার রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পায়নি। এই জয়ে গ্রুপ ‘জে’-তে শীর্ষস্থান আরও শক্ত করেছে আর্জেন্টিনা এবং নকআউট পর্বের পথে বড় এক ধাপ এগিয়ে গেছে।

সংক্ষিপ্ত স্কোর:

আর্জেন্টিনা ২-০ অস্ট্রিয়া

গোল: মেসি (৩৮’, ৯০+৫’)।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনার দাপুটে জয়, অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল

আপডেট সময় ০১:১৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬