সুষ্ঠু সমাজ বিনির্মাণে যুব সমাজকে উন্নত চরিত্র গঠনের মাধ্যমে শক্তি সঞ্চয় করতে হবে: আল আমিন

- আপডেট সময় ০২:১৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
১৩ নভেম্বর (শুক্রবার) ফজরের পরে ঈদগাঁও কলেজ গেইট থেকে শুরু হয়ে মাইজপাড়া ও জাগিরপাড়া প্রদক্ষিণ করে ৬ কি.মি. দৌড়ের এই ম্যারাথন ঈদগাঁও বাসস্টেশনে গিয়ে শেষ হয়। ম্যারাথনে অংশগ্রহণকারী প্রতিযোগীদের সেরা ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও জেলা যুব বিভাগের সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম।
তিনি বলেন- যুবসমাজকে উন্নত চরিত্র গঠনের মাধ্যমে শক্তি সঞ্চয় করতে হবে পাশাপাশি মাদকমুক্ত ও শারীরিক সুস্থতায় ইয়ুথ ম্যারাথনের মতো উদ্যোগ তরুণদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি এবং পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার করতে সহায়ক হবে।
তিনি ঈদগাঁও ইউনিয়ন যুব বিভাগ সহ আয়োজক কমিটি সংশ্লিষ্টদের এই উদ্যোগ কে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন।
ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী লায়েক ইবনে ফাজেলের পৃষ্ঠপোষকতায় উক্ত ম্যারাথনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওঃ ছলিম উল্লাহ জিহাদি, সেক্রেটারি মাওঃ নুরুল আজিম, ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক হাকিম আলী এবং সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, ঈদগাঁও উপজেলা শিবির সভাপতি আব্দুল্লাহ।
অনুষ্ঠান শেষে ঈদগাঁও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুফিজুর রহমান সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।





















