কক্সবাজার ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া পৌরসভায় বন্যার্তদের পাশে কাউন্সিলর প্রার্থী রানা হামিদ

এম এ সবুজ
  • আপডেট সময় ১০:১৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / ১২২ বার পড়া হয়েছে

টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। উজান থেকে নেমে আসা ঢল ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে শত শত পরিবার পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছে।

এমন পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রানা হামিদ। তাঁর ব্যক্তিগত উদ্যোগে ওয়ার্ডের ৭০০টি পানিবন্দী পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পানিবন্দী পরিবারের কাছে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবরও নেন তিনি।

খাবার বিতরণকালে রানা হামিদ বলেন, “টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ৩ নম্বর ওয়ার্ডের অনেক পরিবার ঘরবন্দি হয়ে পড়েছে। অনেকের ঘরে রান্না করারও সুযোগ নেই। তাই মানবিক দায়িত্ববোধ থেকে রান্না করা খাবার বিতরণের উদ্যোগ নিয়েছি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করব।”

স্থানীয়রা জানান, দুর্যোগের এই সময়ে এমন মানবিক উদ্যোগ বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি তারা সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনকে বন্যাকবলিত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চকরিয়া পৌরসভায় বন্যার্তদের পাশে কাউন্সিলর প্রার্থী রানা হামিদ

আপডেট সময় ১০:১৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬