কক্সবাজার ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন মোহাম্মদ শাহজাহান

এমএ বাপ্পি
  • আপডেট সময় ১০:১৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ২৫০ বার পড়া হয়েছে

সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ শাহজাহান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার এবং শিক্ষক প্রতিনিধিবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

দায়িত্ব গ্রহণ শেষে অনুভূতি প্রকাশ করে মোহাম্মদ শাহজাহান বলেন, “মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমি আমার স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠ সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছি। এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আজকের এই প্রাপ্তি আমার জন্য অত্যন্ত আবেগের এবং পরম গর্বের।”

তিনি আরও বলেন, “দায়িত্ব গ্রহণের এই শুভক্ষণে স্কুলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক নুরুল আবছার মহোদয় এবং সম্মানিত শিক্ষক প্রতিনিধিবৃন্দ আমাকে যে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন, তার জন্য আমি তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি।”

বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “বিদ্যাপীঠের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে আমি আমার সর্বোচ্চ চেষ্টা বিলিয়ে দেব, ইনশাআল্লাহ। স্কুলের অগ্রযাত্রায় আপনাদের সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।”

এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ নবনিযুক্ত সভাপতিকে অভিনন্দন জানিয়ে তাঁর নেতৃত্বে শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন মোহাম্মদ শাহজাহান

আপডেট সময় ১০:১৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬