কক্সবাজার ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
রাজাপালং ইউনিয়ন জামায়াতের সহযোগী সদস্য সমাবেশে জেলা আমীর আনোয়ারী

ইউনিয়ন বিভাজন যেন কোন গোষ্ঠী, পরিবার ও রাজনৈতিক দল কেন্দ্রীক না হয়

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১০:৪৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ১৬৬ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, স্থানীয় সরকার বিভাগ রাজা পালং ইউনিয়ন কে বিভক্ত করে দুইটি ইউনিয়নে রূপান্তর করার প্রক্রিয়া শুরু করেছে। জনস্বার্থ বিবেচনায় নিঃসন্দেহে এটি একটি ইতিবাচক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় জামায়াতের প্রত্যেক জনশক্তি কে জনগণের অধিকার ও স্বার্থ কে অগ্রাধিকার দিয়ে প্রশাসন কে সহযোগিতা করতে হবে। জনস্বার্থে যেহেতু বিভাজন উদ্যোগ সেহেতু কোন গোষ্ঠী, পরিবার ও রাজনৈতিক দল কে বিশেষ সুবিধা দেওয়ার মানসিকতা পরিহার করে সম্পূর্ণ নিরপেক্ষতা ও জনকল্যাণে অগ্রাধিকার দিতে হবে। ২৪ জুলাই জুমাবার ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন আমীর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। জেলা আমীর আনোয়ারী বলেন, জামায়াতে ইসলামী নীতি-নৈতিকতার প্রশ্নে আপসহীন। মানুষের সংগঠন হিসেবে আমাদের ভুলত্রুটি হওয়া স্বাভাবিক, কিন্তু সেটা যেন আমাদের ইতিহাস -ঐতিহ্য ও আদর্শ পরিপন্থী না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, বায়তুল মাল সেক্রেটারি মাওলানা মনছুর আলম, ইউনিয়ন সেক্রেটারি জহির আহমদ প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজাপালং ইউনিয়ন জামায়াতের সহযোগী সদস্য সমাবেশে জেলা আমীর আনোয়ারী

ইউনিয়ন বিভাজন যেন কোন গোষ্ঠী, পরিবার ও রাজনৈতিক দল কেন্দ্রীক না হয়

আপডেট সময় ১০:৪৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬