কক্সবাজার ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ পেলে প্রতিবাদের আহ্বান সাবেক চেয়ারম্যান আব্দুর রহিমের

রামু প্রতিনিধি
  • আপডেট সময় ১১:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ১৫৯ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম ফ্যামিলি কার্ড কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা অর্থ দাবি করা হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে যদি কেউ কোনো ধরনের লোভ দেখিয়ে টাকা বা অন্য কিছু দাবি করে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। একই সঙ্গে তিনি উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ না করে আগে তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান। তিনি দাবি করেন, বিএনপি পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে তিনি আরও উল্লেখ করেন, অসহায় মানুষের অধিকার নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো অনিয়ম প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

উল্লেখ্য, ফ্যামিলি কার্ড কর্মসূচি সরকারের সামাজিক সুরক্ষা উদ্যোগের অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে। এ ধরনের কর্মসূচিতে অনিয়ম বা অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোই আইনসম্মত ও কার্যকর পদ্ধতি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ পেলে প্রতিবাদের আহ্বান সাবেক চেয়ারম্যান আব্দুর রহিমের

আপডেট সময় ১১:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬