‘ভোরের কক্সবাজার’ ও ‘নিউজ ভিশন’-এর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ: স্বাধীন গণমাধ্যমে বাধার অভিযোগ, প্রকাশক-সম্পাদকের তীব্র নিন্দা

- আপডেট সময় ১০:২৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১১৪ বার পড়া হয়েছে
পূর্বানুমতি ছাড়া দুটি গণমাধ্যম—‘ভোরের কক্সবাজার’ ও ‘নিউজ ভিশন’-এর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানোর ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার পথে অন্তরায় হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকাশক ও সম্পাদক।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, সংবাদ প্রকাশের জবাবে আইনি নোটিশ দিয়ে গণমাধ্যমকে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী এবং গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, সংবাদে কোনো অসঙ্গতি থাকলে প্রচলিত আইন ও সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু অযৌক্তিকভাবে লিগ্যাল নোটিশ দিয়ে সংবাদমাধ্যমকে চাপে ফেলার অপচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার দাবি জানান।















