কক্সবাজার ০১:০০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক আহমুদুর রহমানের ইন্তেকাল

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৭:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ১২৮ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড মুহুরীপাড়া নিবাসী মরহুম নুরুল ইসলাম সিকদারের পঞ্চম পুত্র এবং চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক আহমুদুর রহমান সিকদার আর নেই। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি ১ মেয়ে ও ১ ছেলে সন্তানসহ পরিবার-পরিজন, সহকর্মী, শিক্ষার্থী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন শিক্ষক আহমুদুর রহমান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।

মরহুমের নামাজে জানাজা আগামীকাল বুধবার (১২ আগস্ট) সকাল ৯টায় মুহুরীপাড়া কবরস্থান মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তাকে মুহুরী পাড়া কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, মরহুম আহমুদুর রহমান জেলা যুবদল নেতা সাইদুর রহমান সিকদার সাইদু’র ছোট চাচা।

তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক আহমুদুর রহমানের ইন্তেকাল

আপডেট সময় ০৭:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬