কক্সবাজার ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ৩১৫ সদস্যের যৌথ বাহিনীর অভিযান, গ্রেপ্তার ৪

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় ০২:২৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাত ১টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন থানার ১৫টির বেশি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে যৌথ বাহিনীর মোট ৩১৫ জন সদস্য অংশ নেন।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৪ জনকে গ্রেপ্তারের লক্ষ্যে যৌথ বাহিনীর চারটি দল অভিযান পরিচালনা করে।প্রতিটি দলে ৪৫ জন করে সদস্য এবং রিজার্ভ সদস্যসহ মোট ৩১৫ জন জনবল নিয়োজিত ছিলেন।

অভিযানে গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রাম থেকে ফারুক মোল্লা ও অসিকুল সরদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফারুক মোল্লা সুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অভিযান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গোপালগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি লেকু কাজি এবং সুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটনের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে।

সম্প্রতি গোপালগঞ্জে সরকারবিরোধী কার্যক্রম, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন মিছিল-সমাবেশে অংশ নিতে তিনি ওই ইউনিয়ন থেকে ৮ থেকে ১০ হাজার আওয়ামী লীগ কর্মী সংগ্রহ করে গোপালগঞ্জ সদর এলাকায় সংগঠিত করেছেন বলেও অভিযোগ রয়েছে।

অন্যদিকে, অসিকুল সরদার সুকতাইল ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। সম্প্রতি গোপালগঞ্জে বিভিন্ন মিছিল-সমাবেশ আয়োজন, নাশকতা ও অগ্নিসংযোগের সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এদিকে, মুকসুদপুর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে শফিউল আলম ও কাইয়ুম শেখ নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। শফিউল আলমের বাবার নাম হারুন অর রশিদ। কাইয়ুম শেখের বাবার নামও হারুন অর রশিদ।

অভিযান সংশ্লিষ্ট সূত্রের দাবি, তারা নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির উসকানিদাতা, সংগঠক ও আয়োজক হিসেবে কাজ করতেন। তাদের ছোট ভাই তরিকুল ইসলাম মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে মোট সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, বিভিন্ন কর্মসূচি এবং সরকারবিরোধী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে ৩১৫ সদস্যের যৌথ বাহিনীর অভিযান, গ্রেপ্তার ৪

আপডেট সময় ০২:২৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬