আগামীকাল বিশ্ব যুব দিবস

- আপডেট সময় ১১:২৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১০৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক যুব দিবস (International Youth Day) জাতিসংঘের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক দিবস। বিশ্বের তরুণদের বিভিন্ন সমস্যা, অধিকার, সম্ভাবনা ও সমাজ উন্নয়নে তাদের অবদানকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে দিবসটি চালু করা হয়।
১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ১২ আগস্টকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে ঘোষণা করে। এর আগে ১৯৯৮ সালে লিসবনে অনুষ্ঠিত বিশ্ব যুবমন্ত্রীদের সম্মেলনে ১২ আগস্টকে যুব দিবস হিসেবে পালনের সুপারিশ করা হয়েছিল।
পরবর্তীতে ২০০০ সাল থেকে প্রতিবছর ১২ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়ে আসছে। প্রতিবছর দিবসটির জন্য একটি নির্দিষ্ট প্রতিপাদ্য নির্ধারণ করা হয়, যার মাধ্যমে যুবসমাজের গুরুত্বপূর্ণ কোনো বিষয়, সমস্যা বা সম্ভাবনাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয়।
এই দিবসের মাধ্যমে তরুণদের শিক্ষা, কর্মসংস্থান, নেতৃত্ব, মানবাধিকার, সামাজিক অংশগ্রহণ ও টেকসই উন্নয়নে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের মতামত ও সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
















