সড়ক দুর্ঘটনায় লেডি বাইকার ঋদ্ধির মর্মান্তিক মৃত্যু

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০১:৫৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ৮৬ বার পড়া হয়েছে
ভারতের ছত্তিশগড় রাজ্যের ধামতরি জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মুম্বইয়ের এক তরুণী বাইকার প্রাণ হারিয়েছেন। ৩০ নম্বর জাতীয় সড়কের মারকা তোলা গ্রামের কাছে একটি লরি তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত তরুণীর নাম ঋদ্ধি ঠক্কর (২৪)। ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইয়ের কান্দিভালির বাসিন্দা ছিলেন তিনি। জানা গেছে, ২৩ জন নারী বাইকারের একটি দলের সঙ্গে মুম্বাই থেকে বস্তারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ঋদ্ধি। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি লরি তার বাইকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।
ট্যাগস :
















