কক্সবাজার ০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বীন কায়েমে নতুন মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিতে হবে: মুফতী হাবিবুল্লাহ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:২০:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ৮২ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজার শহর জামায়াতে ইসলামীর প্রতিনিধি সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার নায়েবে আমীর মাওলানা মুফতী হাবিবুল্লাহ বলেছেন, “দ্বীন কায়েমের পথে ইকামতে দ্বীন প্রতিষ্ঠায় আমরা নতুন মানুষের মাঝে আল্লাহর মেসেজ পৌঁছে দেব।”

তিনি বলেন, দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরে তাদের কল্যাণ ও নৈতিকতার পথে উদ্বুদ্ধ করতে হবে।

কক্সবাজার শহর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে এবং সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলের সঞ্চালনায় প্রতিনিধি সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দরবেশ আলী মোহাম্মদ আরমান, মাওলানা আবদুর রশিদ, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল্লাহ, কামরুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা।

সমাবেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, দ্বীনের দাওয়াত সম্প্রসারণ এবং দায়িত্বশীলদের ভূমিকা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দ্বীন কায়েমে নতুন মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিতে হবে: মুফতী হাবিবুল্লাহ

আপডেট সময় ১১:২০:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬