কক্সবাজার ১১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শহরের চেয়ারম্যান ঘাটায় টমটম চালকের উপর হামলা ও হুমকির অভিযোগ

আব্দুল্লাহ আল নোমান
  • আপডেট সময় ১১:৩২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ১২৬ বার পড়া হয়েছে

কক্সবাজার পৌরসভা, দক্ষিণ রুমালিয়ার ছড়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় মোঃকাশেম (৩৮) নামের এক টমটম চালকের উপর গরু চুরির জের ধরে পরিকল্পিত হহত্যাচেষ্টার উদ্দেশ্যে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চেয়ে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভিকটিমের বড়ভাই মোহাম্মদ ফরিদুল আলম।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট বিকেল আনুমানিক ৫ টার দিকে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, স্থানীয় একটি কিশোর গ্যাং চক্র পূর্ববিরোধের জের ধরে মোঃ কাশেমের ওপর এই হামলার ঘটনা ঘটে। এ সময় অভিযুক্তরা লাঠি, ছুরি ও লোহার রড নিয়ে মোঃ কাশেমের উপর আচমকা এলোপাতাড়ি আঘাত করতে থাকে।

অভিযোগকারীর দাবি, তার ভাই মো. কাসেম ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা আকস্মিকভাবে তার ওপর হামলা চালান। এতে লোহার রড দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। ছুরি দিয়ে আঘাতের ফলে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং একপর্যায়ে তার হাতেও আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় লোকজন ভিকটিমের চিৎকারে জড়ো হয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগপত্রে জানানো হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার পর অভিযুক্তরা ভিবিন্ন মাধ্যমে ভুক্তভোগীর পরিবারের জান-মালের ক্ষয়ক্ষতির হুমকি দিয়েছেন। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে দাবি করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, এর আগে গত ১২ আগস্ট রাতে তার বাসায় চুরির উদ্দেশ্যে এক ব্যক্তি প্রবেশ করলে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। ওই ঘটনার পর থেকেই তাদের পরিবারের ওপর বিরোধ ও হুমকির ঘটনা ঘটছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত রায়হান প্রকাশ কেড়াইয়্যা এবং অজ্ঞাতনামা আরও ৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী মোহাম্মদ ফরিদুল আলম।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার প্রশাসনের প্রতি দাবি জানানো হয়েছে।

তবে অভিযোগে উত্থাপিত এসব বক্তব্যের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শহরের চেয়ারম্যান ঘাটায় টমটম চালকের উপর হামলা ও হুমকির অভিযোগ

আপডেট সময় ১১:৩২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬