কক্সবাজারে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সভা ও বৃত্তি সনদ বিতরণ

- আপডেট সময় ০৬:৫৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ২০৮ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলা কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের সাধারণ সভা ও বৃত্তি সনদ বিতরণ অনুষ্ঠান আজ ২০ আগস্ট, বৃহস্পতিবার বিকেল ৪টায় কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ট্যালেন্টপুল, ফার্স্ট গ্রেড ও সাধারণ গ্রেডে ৪৩ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

কক্সবাজার জেলা কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ তিতুমীর ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক শফিকুল হক।

ওয়ামী একাডেমির প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সেক্রেটারি আবুল হাশেম সেলিম, সহ-সেক্রেটারি ও সাংবাদিক হুমায়ুন সিকদার, কক্সবাজার কেজি স্কুলের প্রধান শিক্ষক এম. বেদারুল আলম, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির প্রাথমিক শাখার প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান, প্রভাতি শিক্ষা নিকেতনের বুলবুল জান্নাত, উপকূলীয় শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক জিয়াউল হক জিয়া, সিনিয়র শিক্ষক মো. আবদুল্লাহ বিন ছিদ্দিক, শহীদ তিতুমীর ইনস্টিটিউটের শিক্ষক নুরুচ্ছফা, বাহারছড়া নুরানী একাডেমির শিক্ষক আবু বকর ছিদ্দিক খোকন, ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক খোরশেদ আলম এবং কুতুবদিয়া পাড়া উপকূলীয় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রিদওয়ানুল হক প্রমুখ।

অনুষ্ঠানে ট্যালেন্টপুল, ফার্স্ট গ্রেড ও সাধারণ গ্রেডে মোট ৪৩ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এর মধ্যে কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের ১৪ জন, শহীদ তিতুমীর ইনস্টিটিউটের ১১ জন এবং সৈকত কিন্ডারগার্টেনের ১০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

এ ছাড়া প্রভাতী শিশু শিক্ষা নিকেতনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আফনান শহীদ রাফি, এভারেস্ট টিচিং ইনস্টিটিউটের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান বুশরা ও মারিয়া জাহান এ্যানিকে মেধাবৃত্তি সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল হক বলেন, কক্সবাজার জেলা কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশন ধীরে ধীরে এগিয়ে গিয়ে দীর্ঘদিন ধরে কক্সবাজারে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদানের মাধ্যমে তাদের ভবিষ্যৎ আলোকিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উল্লেখ্য যে, কক্সবাজার জেলা কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশন ২০০৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিভিন্ন গ্রেডে বৃত্তি প্রদান করে আসছে।

















