কক্সবাজার ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

এম এ সবুজ
  • আপডেট সময় ০৮:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ১০০ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় সড়ক পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা মনি (১০) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা স্টেশন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তানহা মনি মগবাজার মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। তিনি চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও চকরিয়া চিরিংগা বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি মাওলানা জাফর আলমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাহারিয়াঘোনা-করাইয়াঘোনা সড়ক পারাপারের সময় একটি ট্রাকের চাকায় চাপা পড়ে গুরুতর আহত হয় তানহা মনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তানহা মনির অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

আপডেট সময় ০৮:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬