উখিয়া থানায় ওয়ারেন্ট ভুক্ত ৬ আসামি গ্রেফতার

এম এ বাপ্পি
- আপডেট সময় ০৪:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১১৮ বার পড়া হয়েছে
উখিয়া থানা পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও পূর্বের মামলার আসামিসহ একদিনে মোট ৬ জনকে গ্রেফতার করেছে। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট ২০২৬) উখিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন এবং সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ১ জন রয়েছেন। সাজাপ্রাপ্ত ওই আসামির বিরুদ্ধে ৮ বছরের কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ২০ লাখ টাকা অর্থদণ্ড রয়েছে।
এ ছাড়া পূর্বের বিভিন্ন মামলায় আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে, একটি মামলায় রিমান্ড শেষে ১ জন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উখিয়া থানা পুলিশ জানায়, সর্বমোট ৬ জন আসামিকে গ্রেফতার ও আদালতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস :
















