কক্সবাজার ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেপটিক ট্যাংক পরিষ্কারে কক্সবাজার পৌরসভার নির্ধারিত ফি

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৩:১৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ৮০৫ বার পড়া হয়েছে

কক্সবাজার পৌরবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য সেপটিক ট্যাংক ও পিট ল্যাট্রিন পরিষ্কারে যান্ত্রিক সেবা চালুর বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কক্সবাজার পৌরসভা।

রোববার (২৩ আগস্ট) কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পৌরসভা পয়ঃবর্জ্য ও স্যানিটেশন ব্যবস্থাপনা নির্দেশিকা-২০২৩’-এর আলোকে পৌরবাসীকে ভ্যাকুয়াম ক্লিনারের মাধ্যমে সেপটিক ট্যাংক বা পিট ল্যাট্রিন পরিষ্কারের সেবা দেওয়া হবে। এ জন্য ১ হাজার ৫০০ ও ২ হাজার লিটার পয়ঃবর্জ্য ধারণক্ষমতাসম্পন্ন একাধিক ভ্যাকুয়াম ক্লিনার গাড়ি রয়েছে। পাশাপাশি দক্ষিণ মিঠাছড়িতে পয়ঃবর্জ্য পরিশোধনাগারও স্থাপন করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবাসিক স্থাপনার সেপটিক ট্যাংক বা পিট ল্যাট্রিন পরিষ্কারের জন্য প্রতি ট্রিপে ২ হাজার ৫০০ টাকা এবং বাণিজ্যিকসহ অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতি ট্রিপে ৩ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান কক্সবাজার পৌরসভার ওয়েবসাইটে অনলাইনে অথবা সরাসরি আবেদন করতে পারবেন। নির্ধারিত ফি জমা সাপেক্ষে পৌরসভার ভ্যাকুয়াম ক্লিনারের মাধ্যমে সেপটিক ট্যাংক বা পিট ল্যাট্রিন পরিষ্কার করা হবে।

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সেপটিক ট্যাংক ও পিট ল্যাট্রিনের বর্জ্য যথাযথভাবে অপসারণ ও পরিশোধন জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সেপটিক ট্যাংক পরিষ্কারে কক্সবাজার পৌরসভার নির্ধারিত ফি

আপডেট সময় ০৩:১৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬