ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলা: রামুতে নিরাপদ শিক্ষা পরিবেশের দাবি

- আপডেট সময় ০৯:২১:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ৯৯ বার পড়া হয়েছে
রামুতে ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তার মা ও মামা আব্দুল গণিকে রাজারকুল পঞ্জখানা বাজার এলাকায় হামলার শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইভটিজিং ও এর প্রতিবাদকারীদের ওপর হামলার মতো ঘটনা চলতে থাকলে মেয়েদের স্কুলে পাঠানোর নিরাপদ পরিবেশ বাধাগ্রস্ত হতে পারে। তাই অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ইভটিজিংয়ের বিরুদ্ধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
দাবি একটাই—মেয়েদের নিরাপদে স্কুলে যাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে, ইভটিজিং ও সন্ত্রাসের বিরুদ্ধে এখনই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
















