উখিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আব্দুস সালামের মৃত্যু

এম এ বাপ্পি
- আপডেট সময় ১০:২৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১০৫ বার পড়া হয়েছে
উখিয়ার রত্নাপালং নিবাসী বিএনপি নেতা আব্দুস সালাম সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। তিনি শহীদ এটিএম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমির শিক্ষক ও ট্রেড ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) মো. তারেকের বাবা।
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তিনি মারা যান বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম আব্দুস সালামের মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ট্যাগস :
















