কুতুবদিয়ায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেফতার

- আপডেট সময় ০১:৫৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ৯২ বার পড়া হয়েছে
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় মাদকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে মো. হেশাম (১৯) নামে কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের এক নেতাও রয়েছেন।
কুতুবদিয়া থানায় ২৪ আগস্ট ২০২৬ তারিখে মামলা নং–১১ এবং জিআর–১২০ হিসেবে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এতে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়।
গ্রেফতারকৃত অন্যরা হলেন—উত্তর ধূরুং ইউনিয়নের উত্তর নাথ পাড়া (আমিরা পাড়া) এলাকার কায়েদে আজম প্রকাশ কাইয়ুম (৩০), মো. আনিচুল ইসলাম (৩৩), ওসমান গণি (২৮) এবং কালমার পাড়ার আবদুল আলম (২৮)। অপর গ্রেফতারকৃত ব্যক্তি মো. হেশাম (১৯) মগলাল পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশের মামলার তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত পাঁচজনের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধারের পর তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারের পর তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মো. হেশাম কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
















