কক্সবাজার ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এককোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি থাকলেও ৬ মাসে এখনো বেকার ৬২ হাজার

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ৯৩ বার পড়া হয়েছে

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির ৩১টি প্রধান সূচকের মধ্যে ১৯টিতেই অবনতি হয়েছে। একই সময়ে গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদীর মতো প্রধান শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে প্রায় ৬২ হাজার শ্রমিক কর্মসংস্থান হারিয়েছেন বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীতে সিপিডির কার্যালয়ে ‘নতুন সরকারের প্রথম ছয় মাস : একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক সংলাপে এসব তথ্য তুলে ধরা হয়।

সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নতুন সরকারের কাছে মানুষের বড় প্রত্যাশা ছিল অর্থনৈতিক পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠা। তবে ছয় মাসের পরিস্থিতি পর্যালোচনায় অর্থনীতিতে স্বস্তির চেয়ে উদ্বেগের জায়গাই বেশি দেখা যাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এককোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি থাকলেও ৬ মাসে এখনো বেকার ৬২ হাজার

আপডেট সময় ০৯:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬