৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ
ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ৫ সেপ্টেম্বর

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০৮:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১৬৬ বার পড়া হয়েছে
ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকা থেকে শুরু হয়ে চট্টগ্রাম পর্যন্ত এ লংমার্চ অনুষ্ঠিত হবে।
প্রচারপত্রে জানানো হয়েছে, লংমার্চে অংশগ্রহণকারীদের বিভিন্ন পয়েন্টে কর্মসূচিতে যুক্ত হওয়ার সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। এতে শাপলা চত্বর সকাল ৭টা, মদনপুর সকাল ৯টা, পদুয়ার বাজার দুপুর ১২টা, ফেনী মহিপাল দুপুর ৩টা, মিরসরাই বিকেল ৫টা এবং লালদীঘি মাঠ রাত ৯টা—এভাবে কর্মসূচির সময়সূচি উল্লেখ করা হয়েছে।
১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ছয় দফা দাবি বাস্তবায়নে জনগণকে লংমার্চে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে প্রচারপত্রে জানানো হয়েছে।
ট্যাগস :
















