কক্সবাজার ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার কলেজে শিবিরের ‘টপ টেন’ শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন

কলেজ প্রতিনিধি:
  • আপডেট সময় ১০:৩৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ১৮৯ বার পড়া হয়েছে

কক্সবাজার সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথম দশজন শিক্ষার্থীকে নিয়ে ‘TOP TEN RECEPTION & CAREER GUIDELINE PROGRAMME ’26’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কক্সবাজার সরকারি কলেজ শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আল মামুন রাসেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি জসিম মাহমুদ, সেক্রেটারি মোস্তফা কামালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ জীবনের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় শিক্ষার্থীরাও নিজেদের অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরেন।

বক্তব্য পর্ব শেষে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি মোস্তফা কামাল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার কলেজে শিবিরের ‘টপ টেন’ শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন

আপডেট সময় ১০:৩৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬