কক্সবাজার ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় সাড়ে তিন ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় মামলা, ২ জন আটক

এম এ সবুজ
  • আপডেট সময় ১২:৫৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ১০১ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া পৌরসভার আনোয়ার শপিং কমপ্লেক্সের সামনে থেকে সাড়ে তিন ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় চকরিয়া থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

২৩ এপ্রিল মার্কেট করতে আসা সারজিনা আক্তারের ব্যাগের চেইন খুলে সাড়ে তিন ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে কাকারা পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ডের খুরশিদা বেগমের ছেলে মোহাম্মদ মোর্শেদের (১৩) বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ৫–৬ জনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় মামলা করা হয়। মামলার পর মোর্শেদকে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। অপর আসামি বেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ ফয়সালকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী সারজিনা আক্তারের স্বামী আবদুল মালেক।

এ ঘটনায় জড়িত অন্য আসামিদের আইনের আওতায় আনতে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে দুজনকে আটকের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় সাড়ে তিন ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় মামলা, ২ জন আটক

আপডেট সময় ১২:৫৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬