পিআইবি’র উদ্যোগে সাংবাদিকদের ৩ দিনের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ কর্মশালা

- আপডেট সময় ০৭:১৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ১০০ বার পড়া হয়েছে
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে কক্সবাজার জেলার সাংবাদিকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্ট-চেকিং ও সাংবাদিকদের সুরক্ষা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে কক্সবাজার জেলা প্রশাসন পরিচালিত অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে কর্মশালাটির উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী।
বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি।
স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ।
কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, তথ্য যাচাই ও ফ্যাক্ট-চেকিংয়ের কৌশল, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকতার নীতিমালা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হবে।

বক্তব্য, পাওয়ার পয়েন্ট উপস্থাপনা এবং মক সেশনের মাধ্যমে কর্মশালাটি পরিচালিত হবে। আয়োজকরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং এআই ও ফ্যাক্ট-চেকিং ব্যবহার করে আরও নির্ভুল ও মানসম্মত প্রতিবেদন তৈরিতে তারা সক্ষম হবেন।
















