কক্সবাজার ১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে বেপরোয়া ডাকাতি: পুলিশের প্রকাশ্য গণবিজ্ঞপ্তিতে তথ্য চাওয়ার বার্তা

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:৪৪:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ৯২ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজারের রামুতে ডাকাত দলের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় অপরাধীদের শনাক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ। একই সঙ্গে ডাকাত দলের বিষয়ে জনসাধারণের কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে।

সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায়, বিশেষ করে প্রবাসী ও ব্যবসায়ী পরিবারকে লক্ষ্য করে একাধিক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রামু থানা পুলিশ ও জেলা পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে তৎপরতা বাড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রামু থানা পুলিশের বিশেষ অভিযানে ইতোমধ্যে কয়েকজন চিহ্নিত ডাকাত ও সন্ত্রাসী দলের সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় এক সৌদি প্রবাসী ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার পর অপরাধীদের শনাক্তে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পাশাপাশি আতঙ্ক দূর করতে বিভিন্ন এলাকায় পুলিশের টহলও জোরদার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ডাকাতি প্রতিরোধে এবং ডাকাত দলের সদস্যদের অবস্থান, পরিচয় বা কর্মকাণ্ড সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা দ্রুত পুলিশকে জানাতে হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত রামু থানা অথবা জেলা পুলিশের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রামুতে বেপরোয়া ডাকাতি: পুলিশের প্রকাশ্য গণবিজ্ঞপ্তিতে তথ্য চাওয়ার বার্তা

আপডেট সময় ১১:৪৪:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬