সিটি কলেজ এলাকায় একরামকে গু~লি করল দুর্বৃত্তরা

- আপডেট সময় ১১:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১০৬ বার পড়া হয়েছে
কক্সবাজার সিটি কলেজ সংলগ্ন এলাকায় চার অস্ত্রধারীর বিরুদ্ধে এক যুবককে ঘিরে ধরে গুলি করে অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ অবস্থায় একরাম (৩২) নামে ওই যুবককে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আহত একরামের দেওয়া তথ্য অনুযায়ী, কাজ শেষে বাড়ি ফেরার সময় সিটি কলেজ এলাকায় চারজন অস্ত্রধারী ব্যক্তি তাকে চারদিক থেকে ঘিরে ধরে।
একপর্যায়ে তাদের মধ্যে একজন তার পেটে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে একরামকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। পরে অবস্থা সংকটাপন্ন হলে তাকে চট্টগ্রাম মেডিকেল হসপিটালে রেফার করা হয়।
আহত একরাম হামলাকারী হিসেবে মুবিন, জাহেদ, আব্দুল মন্সুর লোলো ও সাদ্দামের নাম উল্লেখ করেছেন। তার অভিযোগ অনুযায়ী, মুবিন তাকে গুলি করেন।
আহত একরাম কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ রুমালিয়া ছড়া, সমিতি বাজার এলাকার জালাল আহমেদের ছেলে।
এ ঘটনায় গুলিবিদ্ধ হওয়ার কারণ ও হামলাকারীদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। পুলিশি তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।
















