কক্সবাজার ১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দাসখালীপাড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: টিকটকার তানজিমকে আটক করল স্থানীয়রা

আবদুস সালাম
  • আপডেট সময় ০৩:২৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭৯ বার পড়া হয়েছে

চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের দাসখালীপাড়া(৭ নম্বর ওয়ার্ড) এলাকায় নূরানী মাদ্রাসার পড়ুয়া ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় জনগণ তানজিম নামের এক টিকটকারকে হাতেনাতে আটক করে। আটক তানজিম নিজেই শিশুকে ধর্ষণচেষ্টার বিষয়টি স্বীকার করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মাদ্রাসাপড়ুয়া শিশুটিকে একা পেয়ে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা চালায় তানজিম। এ সময় শিশুটির চিৎকার ও ঘটনার বিবরণ পেয়ে আশপাশের লোকজন তাৎক্ষণিক ভাবে তাকে ধরে ফেলে। উপস্থিত জনতা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে অপরাধের কথা স্বীকার করে।

খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে অভিযুক্তকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া শুরু হয়।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এলাকার সচেতন মহল অভিযুক্ত টিকটকার তানজিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দাসখালীপাড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: টিকটকার তানজিমকে আটক করল স্থানীয়রা

আপডেট সময় ০৩:২৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬