কক্সবাজার ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই যোদ্ধা জিনিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন

ফারদিন ফাইজান
  • আপডেট সময় ০৪:০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের জুলাইযোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার মুখপাত্র জিনিয়া শারমিন রিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কক্সবাজার কোর্ট চত্বর প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ভূঁইয়া (এপিপি)-এর কথিত মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, একজন নারী ও জুলাইযোদ্ধাকে নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধন থেকে অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ভূঁইয়াকে এপিপি পদ থেকে অপসারণের দাবিও জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে কোনো নারী বা রাজনৈতিক কর্মীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য না করার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মী, জুলাইযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুলাই যোদ্ধা জিনিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন

আপডেট সময় ০৪:০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬