কক্সবাজার ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খারাংখালী বিজিবি’র অভিযানে মালিকবিহীন দুই লক্ষ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৫:৫৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬৪ বার পড়া হয়েছে

Oplus_131072

আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর ২০২৬) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ২২২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ খারাংখালী বিওপি’র বিশেষ টহল দল দায়িত্বপূর্ন এলাকায় সীমান্তবর্তী বিএসপি পোস্ট নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ২২৪০ ঘটিকায় মায়ানমার হতে ০২ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা হাতে থাকা ০২টি পোটলা ফেলে রেখে দ্রুত দৌড়ে গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল উক্ত স্থানে তল্লাশী চালিয়ে ০২টি পোটলার ভিতর থেকে খাকী রঙ্গের প্যাকেটে মোড়ানো নীল রং এর বায়ুরোধী ২০ কাট আনুমানিক ২,০০,০০০ (দুই লক্ষ) পিস ইয়াবা উদ্ধার করে। উক্ত স্থানে বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খারাংখালী বিজিবি’র অভিযানে মালিকবিহীন দুই লক্ষ পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় ০৫:৫৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬