মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই স্যালু মেশিন জব্দ

আবদুস সালাম
- আপডেট সময় ০৬:৫৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪১ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়া উপজেলার মরংঘোনা এলাকায় মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে মরংঘোনা রবি টাওয়ার সংলগ্ন মাতামুহুরী নদীতে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি স্যালু মেশিন জব্দ করা হয়।
অভিযানে সহকারী ভূমি কর্মকর্তা মনছুর আলমসহ উপজেলা ভূমি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :
















