অপসাংবাদিকতার বিরুদ্ধে হাসান মুকিমের তীব্র হুঁশিয়ারি

- আপডেট সময় ০১:৩৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ৬২ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামু উপজেলার সিনিয়র সাংবাদিক হাসান মুকিম অপসাংবাদিকতা ও সাংবাদিকতার নামে বিভ্রান্তিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সাংবাদিকতার পেশার মর্যাদা রক্ষা এবং দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।
পোস্টে হাসান মুকিম কথিত কিছু ‘বা**পাকনা সাংবাদিকের’ কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, তাদের হাতে নয়, বরং পায়ে শি*কল পরানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি আরও ইঙ্গিত করেন, যাদের কয়েক বছর আগেও কেউ চিনত না, তারাই এখন নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন।
তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেন, এসব কথিত সাংবাদিকের সন্তানদের ভবিষ্যৎ নিয়েও ভাবা প্রয়োজন। একই সঙ্গে সাংবাদিকতার নামে দায়িত্বহীন, বিভ্রান্তিকর কিংবা উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করেন।
হাসান মুকিমের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। সাংবাদিকতা পেশায় দায়িত্বশীলতা, তথ্য যাচাই, পেশাগত নীতিমালা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত স্বার্থসিদ্ধি, হয়রানি বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের সুযোগ না পায়—এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়া প্রয়োজন।
















