মাতামুহুরীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

- আপডেট সময় ০৫:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে
উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মাতামুহুরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর, বুঝবার বিকাল চারটায় ডেমুশিয়া স্থানীয় দলীয় অফিসে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাতামুহুরী উপজেলা মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতামুহুরী উপজেলার সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমুশিয়া ইউনিয়ন সভাপতি নুরুল আলম জিকু সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে সংগঠনের দীর্ঘদিনের ঐতিহ্য ও অবদানের কথা স্মরণ করেন তারা।
বক্তারা বলেন, নারীদের রাজনৈতিক ও সামাজিক অধিকার রক্ষা এবং তাদের ক্ষমতায়নে জাতীয়তাবাদী মহিলা দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নারীদের আরও সুসংগঠিত হয়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ কেক কেটে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।



















