কক্সবাজার ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৩০ আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৬:০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ছিনতাইকারী ও চোর গ্রেপ্তারের লক্ষ্যে পরিচালিত অভিযানে ৬ জন চোর/ছিনতাইকারী, ১৭ জন মাদকসেবী, ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জন ধর্তব্য অপরাধে অভিযুক্ত এবং নিয়মিত মামলায় ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৬ চোর/ছিনতাইকারী হলেন—আবদুল্লাহ (২২), আসিফ (২১), আকাশ চন্দ্র দাস (২৫), জাহিদ হাসান (২৫), রায়হান (২৪) ও সূমী ধর (৩০)।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে এর আগেও চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, মারামারি, ভাঙচুর ও অন্যান্য অপরাধে মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ছাড়া অভিযানে ১৭ জন মাদকসেবী, চারজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ধর্তব্য অপরাধে দুজনকে গ্রেপ্তার করা হয়। নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৩০ আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬