কক্সবাজার ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় বিজিবির অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে

ষকক্সবাজারের উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপির বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্তবর্তী রিজভীর ঘের এলাকায় টহলরত বিজিবি সদস্যরা মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখতে পান। তাদের চ্যালেঞ্জ করা হলে হাতে থাকা দুটি পলিব্যাগ ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায় তারা।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিব্যাগ দুটি থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ১০টি কাটে আনুমানিক এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেন। ঘটনাস্থলে বিস্তারিত তল্লাশি চালিয়েও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় বিজিবির অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় ০৭:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬