কক্সবাজার ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সিয়ান এক্সপ্রেস লিডারশিপ ট্রেনিং সফলভাবে সম্পন্ন

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৯:১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে

Oplus_131072

সুন্দর ও ফলপ্রসূ পরিবেশে ‘কক্সিয়ান এক্সপ্রেস লিডারশিপ ট্রেনিং ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের সদস্যদের দক্ষতা, নেতৃত্বগুণ ও সাংগঠনিক সক্ষমতা আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

কক্সবাজারের কৃতি সন্তান, ফুয়াদ আল খতিব হসপিটালের মেডিকেল অফিসার ও অত্র সংগঠনের সদস্য ডাঃ কায়সারুল আমিন বলেন, ‘একসাথে শিখি, একসাথে এগিয়ে যাই, একসাথে গড়ি দক্ষ নেতৃত্ব ও শক্তিশালী সংগঠন।’

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি, সক্রিয় অংশগ্রহণ ও শেখার আগ্রহ আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। দিনব্যাপী প্রশিক্ষণে নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচকদের মূল্যবান আলোচনা, মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও অনুপ্রেরণা সদস্যদের ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কক্সিয়ান এক্সপ্রেসের সভাপতি আমীর সোলাইমান এ আয়োজন সফল করতে অংশগ্রহণকারী, অতিথি, বক্তা, স্বেচ্ছাসেবক ও আয়োজক টিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও সদস্যদের নিয়ে আরও শিক্ষণীয়, সময়োপযোগী ও প্রভাবশালী কর্মসূচি আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সিয়ান এক্সপ্রেস লিডারশিপ ট্রেনিং সফলভাবে সম্পন্ন

আপডেট সময় ০৯:১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬