কক্সবাজার ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাজিরারটেকে একরাতে হাজারো গাছ নিধনের অভিযোগ, বালিয়াড়ি দখল করে বসতি নির্মাণ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরারটেক জিরো পয়েন্ট এলাকায় একরাতে কয়েক হাজার গাছ কেটে বালিয়াড়ি দখল ও বিক্রির অভিযোগ উঠেছে। দখল করা জমি কিনে ইতোমধ্যে ৮–১০টি বাসা নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ফরেস্টার হিসেবে পরিচিত কালা মানিক ও যুবলীগ সভাপতি মোস্তাক প্রকাশ ‘ফরেস্টার মোস্তাক’সহ কয়েকজন দখল প্রক্রিয়ার সঙ্গে জড়িত। কায়সার, এমরান, জাফর, আলী হোসাইন, কাদেরসহ আরও কয়েকজন দখল করা জায়গা কিনে সেখানে বসতি নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, দখলদাররা স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের মোটা অঙ্কের অর্থের ভাগ দিয়ে দীর্ঘদিন ধরে বালিয়াড়ি দখল ও বিক্রির সঙ্গে জড়িত। এতে একদিকে পরিবেশের গুরুত্বপূর্ণ গাছপালা উজাড় হচ্ছে, অন্যদিকে নাজিরারটেকের বালিয়াড়ি ও উপকূলীয় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে।

অভিযোগের বিষয়ে প্রশাসনের তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নাজিরারটেকে একরাতে হাজারো গাছ নিধনের অভিযোগ, বালিয়াড়ি দখল করে বসতি নির্মাণ

আপডেট সময় ০৯:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬