কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযান, গ্রেপ্তার ২০

- আপডেট সময় ১২:৫৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় পৌরসভা ও ইউনিয়ন এলাকায় বিভিন্ন অপরাধে মোট ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে ৫ জন চোর/ছিনতাইকারী, ২ জন মাদক ব্যবসায়ী, ৪ জন মাদক সেবনকারী, ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ২ জনকে ধর্তব্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার চোর/ছিনতাইকারীরা হলেন—মো. মিরাজ (২১), মো. রুবেল (২৬), মো. আব্দুর রহমান (৪৬), মিজানুর রহমান ওরফে গিট্টু মিজান (৩০) এবং মো. রমজান (২২)।
এদের মধ্যে রুবেল, আব্দুর রহমান, গিট্টু মিজান ও রমজানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কক্সবাজার সদর ও রামু থানায় ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মঈন উদ্দিন ওরফে মাঈন উদ্দিন (৪০) ও তৈয়বা খাতুন (৪৩)-কে। এছাড়া মাদক সেবনের অভিযোগে আবুল হাসিম (২০), আব্দুল মান্নান (২০), তৌহিদুল ইসলাম আরিফ (২৬) ও মাহি (২৪)কে গ্রেপ্তার করা হয়।
ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন—মো. জসিম উদ্দিন (২৮), বিজয় ধর (৪৫), মো. মাহিন (২৬), মো. রুবেল, মো. নাছির (৪০), কামরুল হাসান (৩৯) ও আবদুল মোতালেব (২৮)।
অন্যদিকে, ধর্তব্য অপরাধে সাইফুল ইসলাম (২৬) ও মো. সেলিম (৫০)কে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চোর-ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



















