মাতামুহুরীতে মাদকবিরোধী র্যালি ও গণসচেতনতামূলক সভা

- আপডেট সময় ১০:৫৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
তরুণ ও কিশোর সমাজকে মাদকের ছোবল এবং কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পরামর্শ এবং সর্বসাধারণের মধ্যে মাদকের ভয়াবহতা নিয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবার ও সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আরিফুর রহমান।
মাতামুহুরী উপজেলায় মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে এক সমন্বিত সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি পরবর্তী সভায় তিনি এসব কথা বলেন।
১৪ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) বিকেল ৪টায় উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী স্টেশনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আরিফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, “কিশোরদের সঠিক পথে রাখতে এবং সমাজ থেকে মাদক নির্মূল করতে অভিভাবকসহ সর্বস্তরের জনগণকে সচেতন হতে হবে। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা এবং মাদক ও অপরাধ দমনে চকরিয়া থানা পুলিশের কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।”
কর্মসূচিতে স্থানীয় গণমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন। আলোচনা সভা শেষে এক বিশাল মাদকবিরোধী র্যালি এলাকা প্রদক্ষিণ করে।



















