কক্সবাজার ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বদরখালীতে বিশেষ অভিযানে ৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৬

আবদুস সালাম
  • আপডেট সময় ১১:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ০ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ ৬ জন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর রাতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আরিফুর রহমানের নেতৃত্বে উপজেলার বদরখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আজ ১৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় চকরিয়া থানার কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সহকারী পুলিশ সুপার জনাব আবদুল আজিজের উপস্থিতিতে অনুষ্ঠিত এই প্রেস কনফারেন্সে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বদরখালীর একটি নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে চিহ্নিত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় তৈরি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার ও চকরিয়া থানার ওসি জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বদরখালীতে বিশেষ অভিযানে ৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৬

আপডেট সময় ১১:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬