কক্সবাজার ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুনতির মাহফিলের ভিড়ে ভিক্ষা করছিল ছেলেটা, একটা পা নেই, ভিড়ের মধ্যেই হঠাৎ থমকে গেলেন বাবা

আবদুস সালাম
  • আপডেট সময় ১২:৫৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮ বার পড়া হয়েছে

সাত মাস আগে ছেলে রায়হানকে ১০০ টাকা দিয়েছিলেন বাবা নাজিম উদ্দিন। ৫০ টাকা খাবারের জন্য, ৫০ টাকা চুল কাটার জন্য। সেলুনে যায়নি ১২ বছরের রায়হান। চলে গিয়েছিল কক্সবাজার।

এরপর যা ঘটল, তা এই শিশুর কল্পনাতেও ছিল না। ট্রেনের ছাদে চড়ে কমলাপুর স্টেশনে রাত কাটানো। ঘুম ভাঙতেই দেখে, ডান পা-টা নেই।

পাশে কেউ ছিল না তার। শুধু কিছু অচেনা মানুষ বলেছিল, ট্রেনে কাটা পড়েছে পা। বিশ্বাস করে নিয়েছিল শিশুটা।

এরপর সাত মাস। রাজধানীর অলিগলি, স্টেশন, ফুটপাত। একটা পা হারানো শিশুকে দিয়ে ভিক্ষা করিয়েছে একটা চক্র। ওদিকে ৩০০ মাইল দূরে বাবা প্রতিদিন খুঁজেছেন ছেলেকে।

রায়হান একা নয়। যে ঘরে রাখা হয়েছিল তাকে, সেখানে ছিল আরও অনেক শিশু। কারও হাত নেই, কারও পা। সবার শরীরই বানানো হয়েছিল ভিক্ষার ‘পুঁজি’।

১০০ টাকার অভিমান নিয়ে বেরিয়েছিল ছেলেটা। ফিরল একটা পা কম নিয়ে। বাকি জীবনটা এই ক্ষতই বয়ে বেড়াবে।

চক্রটা এখনও অধরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চুনতির মাহফিলের ভিড়ে ভিক্ষা করছিল ছেলেটা, একটা পা নেই, ভিড়ের মধ্যেই হঠাৎ থমকে গেলেন বাবা

আপডেট সময় ১২:৫৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬