কক্সবাজার ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ সাঈদীর ওপর হামলার প্রতিবাদে নূর আহমদ আনোয়ারীর কঠোর হুঁশিয়ারি

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:৪৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজারের উখিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী ও জুলাই যোদ্ধা শেখ সাঈদীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী।

ওমরা পালন করতে গিয়ে সৌদি প্রবাসে অবস্থানরত নূর আহমদ আনোয়ারী তার নিজস্ব ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে বলেন, শেখ সাঈদীর ওপর ‘ইয়াবা সিন্ডিকেটের পরিকল্পিত হামলা’ চালানো হয়েছে। তিনি এ হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তিনি বলেন, “একটি প্রতিবাদী কণ্ঠস্বর হামলা করে রুখে দেওয়া যায় না। হামলাকারীদের এর চরম মূল্য দিতে হবে। কোনো সভ্য সমাজে এমন বর্বরতা মেনে নেওয়া যায় না।”

উখিয়ার জামায়াত নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, ‘বগলে ইট মুখে শেখ ফরিদ’ নীতি পরিহার করে সন্ত্রাসী ও ইয়াবা সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নূর আহমদ আনোয়ারী আরও বলেন, শেখ সাঈদীর প্রতি অমানবিক আচরণের ঘটনায় ছাত্র ও যুব সমাজ জেগে উঠেছে। তিনি তাদের প্রতি সংহতি প্রকাশ করেন।

একই সঙ্গে প্রশাসনের প্রতি হামলার ঘটনায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “অন্যায়ের বিরুদ্ধে জনগণের পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শেখ সাঈদীর ওপর হামলার প্রতিবাদে নূর আহমদ আনোয়ারীর কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় ০৭:৪৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬