কক্সবাজার ০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর বড়ঘোপ ১নং ওয়ার্ডে মেম্বার পদে লড়বেন সাজ্জাদ হোসেন

কুতুবদিয়া প্রতিনিধি
  • আপডেট সময় ০১:২১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮ বার পড়া হয়েছে

Oplus_131072

আসন্ন বড়ঘোপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তর বড়ঘোপ ১নং ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন সাজ্জাদ হোসেন (নটু)।

এলাকাবাসীর দীর্ঘদিনের ভালোবাসা, উৎসাহ ও অনুপ্রেরণায় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সাজ্জাদ হোসেন (নটু) জানান, তিনি কোনো রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক নন। এলাকার একজন সাধারণ পরিবারের সন্তান হিসেবে মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশ নিতে চান।

তিনি বলেন, উত্তর বড়ঘোপ ১নং ওয়ার্ডকে আধুনিক, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলা তাঁর মূল লক্ষ্য। পাশাপাশি সরকারি সহায়তা, উন্নয়নমূলক কাজ ও নাগরিক সুবিধা কোনো ধরনের বৈষম্য ছাড়াই মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন।

এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।

নির্বাচিত হলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন সাজ্জাদ হোসেন (নটু)।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উত্তর বড়ঘোপ ১নং ওয়ার্ডে মেম্বার পদে লড়বেন সাজ্জাদ হোসেন

আপডেট সময় ০১:২১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬