সদর মডেল থানা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘন্টায় ৪৫ গ্রেফতার

- আপডেট সময় ০৭:১১:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় মোট ৪৫ জন আসা*মীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ছিনতাইসহ বিভিন্ন অপ*রাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে ১ জন, মাদক সেবনের অভিযোগে ৩ জন, দণ্ডবিধির ২৯০ ধারায় ২১ জন, ধর্তব্য অপরাধে ১৭ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং নিয়মিত মামলায় ১ জন রয়েছেন।
সন্ত্রা*সবিরোধী আইনে গ্রেফতার ব্যক্তি হলেন দীপক দাস (৪৮)। তিনি কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হাসপাতাল সড়ক এলাকার বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে সন্ত্রা*সবিরোধী আইন, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।
মাদক সেবনের অভিযোগে গ্রেফতার তিনজন হলেন—মোহাম্মদ রফিক (২৮), রিদুয়ান (২১) ও মো. বেলাল হোসেন (৩৫)।
দণ্ডবিধির ২৯০ ধারায় গ্রেফতার ২১ জনের মধ্যে কক্সবাজার, টেকনাফ, উখিয়া, রামু, মহেশখালীসহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন। তাদের মধ্যে মো. তারেক, রাজু চন্দ্র পাল, মো. রাসেল, মো. শাহ আলম, মো. মুরাদ হোসেন, মো. আরাফাতুর রহমান, সাদ্দাম হোসেন, মো. আজগর, মো. মোজাহের আহম্মেদ, মো. রাসেল, শ্রাবন আহম্মেদ, বুলবুল আহম্মদ, মোহাম্মদ নাইম, মিনুয়ারা আক্তার মিম, আরেফা, মলনী, শিখা, সাদিয়া মিম, সীমা, আরোশী ও রিনা রয়েছেন।
এছাড়া ধর্তব্য অপরাধে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কক্সবাজারের বিভিন্ন এলাকার পাশাপাশি টেকনাফ, মহেশখালী, চকরিয়া, বান্দরবান ও রাঙ্গামাটির বাসিন্দারাও রয়েছেন।
ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে রফিকুল ইসলাম ও আবছার মিয়াকে। আর নিয়মিত মামলায় জাহেদুল ইসলাম (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তবে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিচারিক নিষ্পত্তি আদালতের মাধ্যমে হবে।



















