কক্সবাজার ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম বাড়লো প্রতি লিটারে ২০ টাকা

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১২:০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০ বার পড়া হয়েছে

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম ২০ টাকা করে বাড়ানো হয়েছে।

নতুন নির্ধারিত দাম রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রোববার রাতে মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণের বিষয়টি জানানো হয়। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। এ ছাড়া কেরোসিনের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা, পেট্রলের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং অকটেনের দাম ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হলেও প্রায় পাঁচ মাস দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম। জ্বালানি বিভাগ আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম এবং ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই মূল্যবৃদ্ধির প্রভাব এখনো অব্যাহত রয়েছে। বিপিসির বড় অঙ্কের লোকসান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বৃদ্ধি পেলেও জনস্বার্থ বিবেচনায় দেশে দীর্ঘ সময় তেলের দাম বাড়ানো হয়নি।

এর ফলে গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন—বিপিসির প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে। নতুন মূল্য নির্ধারণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির সঙ্গে দেশের জ্বালানি তেলের মূল্যের সামঞ্জস্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে এসেছে। নতুন দাম এক নজরে ডিজেল: ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা কেরোসিন: ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা পেট্রল: ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা অকটেন: ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা নতুন মূল্য রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জ্বালানি তেলের দাম বাড়লো প্রতি লিটারে ২০ টাকা

আপডেট সময় ১২:০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬